```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪২জন মহিলা বিচারক নিয়োগ

মহারাষ্ট্রের জেলা দায়রা আদালতে ৭৫ জন নতুন বিচারক নিয়োগ করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তাঁদের মধ্যে ৪২জনই মহিলা ৷ বিচারক পদে মহিলাদের এই নিয়োগে উচ্ছ্বসিত দেশের প্রধান বিচারপতি বললেন সময় যে বদলাচ্ছে এটা তারই ইঙ্গিত ৷ শুক্রবার এমনটাই বললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়৷ এদিনমহারাষ্ট্রে ৭৫ জন বিচারককে নিয়োগ করেন তিনি ৷ তিনি এদিন ঘোষণা করেন, ৭৫ জন বিচারকের মধ্যে ৪২ জন মহিলা ৷ নবনিযুক্ত এই বিচারকদের মধ্যে জাতীয় স্তরের খেলোয়াড়, সফল গায়িকা, চিত্রশিল্পীরাও আছেন ৷তিনি বলেন, ৭৫ জনের এই ব্যাচের মধ্যে ৪২ জন মহিলা এবং ৩৩ জন পুরুষ ৷ ৫ জন জেলা বিচারককে সরাসরি নিযুক্ত করা হচ্ছে ৷ এর মধ্যে ২ জন মহিলা ৷ সময়ের পরিবর্তন হচ্ছে ৷ এই ঘটনা সে কথাই বলছে ৷ প্রায় 40 শতাংশ মহিলা বিচারক হিসেবে জেলার বিচার ব্যবস্থায় যোগ দিয়েছেন ৷ তিনি আরও জানান, আদালতে মহিলা বিচারকের নিযুক্ত হওয়ার বিষয়টি অনুপ্রেরণা দেয় ৷এদিন আদালতের বিচার প্রক্রিয়া দেখতে মহারাষ্ট্রের বিচারকরা দেশের প্রধান বিচারপতির কক্ষে উপস্থিত হন ৷ সেখানে একটি মামলার সওয়াল-জবাবে হাজির ছিলেন প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাবে ৷ তিনি বলেন, সাংবিধানিক আদালতগুলিতে মহিলারা যোগ দিন ৷ তাঁদের আমরা স্বাগত জানাই ৷ কোনও আইনজীবীর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন ৷ প্রধান বিচারপতি উপস্থিত বিচারকদের এই কথা জানিয়ে বলেন, ১৫ বছর আগে যে যাত্রার সূচনা হয়েছিল আজ তা পূর্ণতা পাচ্ছে ৷ আজ আমরা যাঁদের এই বিচারক হিসেবে নিযুক্ত করছি, তাঁরা সেটা প্রমাণ করছেন ৷ বহু আইনজীবী ঠিকঠাক শুনতে পান না ৷ তাঁদের সহযোগিতা করতে সম্প্রতি আদালতে ইন্টারপ্রিটার নিয়োগ করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টে এই ধরনের নিয়োগের মাধ্যমে ইতিহাস তৈরি করেছে ৷ এই ঘটনার উল্লেখ করে দেশের প্রধান বিচারপতি বলেন, আমি সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে বলছিলাম, এবার থেকে সাংবিধানিক বেঞ্চের মামলাগুলিতেও ইন্টারপ্রিটার নিয়োগের বন্দোবস্ত করতে হবে ৷ যাতে আদালত কক্ষে উপস্থিত আরও বেশি শ্রোতার কাছে বিচার-প্রক্রিয়াটি পৌঁছে দেওয়া যায় ৷ আইনজীবী সারাহ সানির শ্রবণের সমস্যা রয়েছে ৷ সর্বোচ্চ আদালত রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে, তাঁর জন্য একজন ইন্টারপ্রিটার নিয়োগ করতে হবে ৷ এই পদক্ষেপকে স্বাগত জানান আরেক প্রবীণ আইনজীবী মেনকা গুরুস্বামী ৷

error: Content is protected !!