
রাজ্যপালের সঙ্গে দেখা করতে ৩ জন তৃণমূল প্রতিনিধিকে দার্জিলিং পাঠালেন অভিষেক
কলকাতায় ফিরে অভিষেক ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যপাল। দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সঙ্গে সাক্ষাতের পর একথা জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জি।
কল্যাণ বলেন, ‘রাজ্যপাল জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি কলকাতায় ফিরে রাজভবনে অভিষেক ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি রাজ্যের দাবি নিয়ে তাঁর সঙ্গে আলোচনার পর জানান তিনি দাবি মেটানোর চেষ্টা করবেন। তবে রাজনৈতিক বাধা থাকলে তিনি কিছু করতে পারবেন না বলেই জানিয়েছেন।’ এর পাশাপাশি কল্যাণ জানান, রাজ্যপাল অভিষেকের প্রশংসা করেছেন এবং দেশের ভবিষ্যৎ নেতা বলে উল্লেখ করেছেন। তবে এই সাক্ষাতের পরেও যে তৃণমূল এখনই ধর্না তুলছে না সেকথাও রাজ্যপালকে জানিয়ে দিয়েছে প্রতিনিধি দল। কল্যাণ ছাড়াও তিনজনের এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ মহুয়া মৈত্র এবং রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। এই মুহূর্তে রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ধর্নায় রয়েছে তৃণমূল। তাঁদের সঙ্গে রয়েছে ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডাররা। সেইসঙ্গে রয়েছে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার পাওনা চেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের লেখা ৫০ লক্ষ চিঠি।এই মুহূর্তে রাজভবনের সামনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ধর্নায় রয়েছে তৃণমূল। তাঁদের সঙ্গে রয়েছে ১০০ দিনের কাজের জবকার্ড হোল্ডাররা। সেইসঙ্গে রয়েছে ১০০ দিনের কাজ ও আবাস যোজনার পাওনা চেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের লেখা ৫০ লক্ষ চিঠি।

