```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার সাতসকালে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশি

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও তৎপর সিবিআই।
রবিবাসরীয় সকালে কলকাতার মেয়রের বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার সকাল ৯টা নাগাদ মেয়রের বাড়িতে পৌঁছন তাঁরা। তল্লাশির পাশাপাশি ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদও করা হবে।
পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার ভিত্তিতেই মেয়রের বাড়িতে এবার সিবিআই হানা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চেতলার বাড়ির মধ্যেই রয়েছেন ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন বাড়িতে প্রবেশ করেছে বলে জানা যাচ্ছে। যদিও চেতলায় মেয়রের বাড়ির সামনে ঘিরে রয়েছে সুরক্ষাকর্মীরা। পাশাপাশি বিশাল কেন্দ্রীয় বাহিনীও রয়েছে বাড়ির বাইরে। এর মধ্যেই ফিরহাদ অনুগামীরা ভিড় জমিয়েছেন মেয়রের বাড়ির সামনে।

error: Content is protected !!