```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিহারে ভয়াবহ রেল দুর্ঘটনা, বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের ৬টি কামরা, চলছে উদ্ধারকাজ

বিহারের বক্সার জেলায় ফের রেল দুর্ঘটনা৷ নর্থ-ইস্ট এক্সপ্রেসের কমপক্ষে ৬টি কামরা লাইনচ্যুত বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে নিজে উদ্ধারকাজ তদারকি করছেন বক্সারের জেলার জেলাপ্রশাসক৷ সূত্রের খবর, ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ৪০ জনকে৷ তাঁরা প্রত্যেকেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন৷ মৃতের সম্পর্কে সরাসরি রেলের তরফে কিছু জানানো না হলেও, স্থানীয় সূত্রে ৫ জনের মৃত্যুর খবর সামনে আসছে৷ অন্ধকারে উদ্ধারকাজে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা৷ পটনা থেকে নিয়ে যাওয়া হয়েছে ক্রেন৷ বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বক্সার এবং আরার ডিএম এবং এসপির সঙ্গে কথা বলেছেন এবং আহতদের জন্য যথাযথ ব্যবস্থা করার এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দিয়েছেন।

error: Content is protected !!