```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ থেকে শুরু মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল চক্ষুদান

প্রতি বছরই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর থেকে ফেরার পর পায়ের পুরোনো চোটের কারণে মমতার চলাফেরার কিছু ডাক্তারি বারণ আছে। তাই, শারীরিক কারণে তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন চলতি বছরে। আজ মহালয়া। আর আজ বাড়ি থেকেই ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহালয়া থেকে পর পর তিনদিন কলকাতার অনেকগুলি বড় দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে আছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ মোট ৫৫টি ক্লাব। বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন তিনি। জানা যাচ্ছে, ক্যানভাসের উপরে প্রতিমার ছবি তুলে পাঠানো হবে। তৃতীয় নয়ন হবে রূপোর। মুখ্যমন্ত্রী সেটি দু’টি চোখের মাঝে বসিয়ে এঁকে পাঠাবেন। সেটি তারপর তুলে আসল প্রতিমার দুই চোখের মাঝে বসানো হবে। এই ভাবেই এবার চেতলা অগ্রণীর ভার্চুয়াল চক্ষুদান হবে।

error: Content is protected !!