```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ইজরায়েল থেকে দেশে ফিরলেন আরও ২৭৪ ভারতীয়

যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার অভিযানকে অপারেশন অজয় নাম দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। সেই অপারেশন অজয়ের চতুর্থ বিমানটি আজ ইজরায়েলে আটকে পড়া ২৭৪ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফিরল। আজ সকালে সেটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। বৃহস্পতিবার প্রথম বিমানে ইজরায়েল থেকে দেশে ফেরেন ২১২ জন। এরপরে দ্বিতীয় বিমানে ২৩৫ জন ভারতীয়কে ইজরায়েল থেকে ফিরিয়ে আনা হয় শুক্রবার। শনিবারই রাতে আরও ১৯৭ জনকে ফিরিয়ে আনা হয় ভারতে। রবিবার ভোরে আরও ২৭৪ জন ভারতীয়কে নিয়ে চতুর্থ বিমান অবতরণ করে।

error: Content is protected !!