```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বালুর ভীষণ সুগার, ওঁর যদি কিছু হয়ে যায়, ইডি-বিজেপির বিরুদ্ধে এফআইআর করব’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

 সুগারের রোগী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির ম্যারাথন তল্লাশি অভিযানে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের ‘কিছু’ হয়ে যায়, তবে বিজেপি ও ইডির বিরুদ্ধে এফআইআর করবেন মুখ্যমন্ত্রী নিজে। হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন,”বালুর শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব। এর আগে সুলতান আহমেদের সঙ্গে হয়েছে, প্রসূন মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই কারণেই প্রসূন মূখার্জির ব‌উ মারা গিয়েছিল।” ইডিকে একেবারে সরাসরি কাঠগড়ায় তুলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত, এদিন সাতসকালে ভোর ৬টা ১০ নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বাড়িতে হানা ইডির। ১১ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। প্রায় ১২ ঘণ্টা হতে চলল, এখনও চলছে অভিযান। 

error: Content is protected !!