```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মধ্যরাতে আংশিক চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো ৷ আর এদিন এশিয়া, অফ্রিকা ও ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে ভারত থেকে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ ৷ মহাজাগতিক এই দৃশ্য ভারত থেকে গভীররাত পর্যন্ত দেখা যাবে ৷ শনিবার মাঝ রাত ১ টা ৬মিনিট থেকে থেকে গভীর রাত ২টা ২২মিনিট (রবিবার পড়ে যাচ্ছে) পর্যন্ত এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে ৷ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অন্যান্য অঞ্চল থেকেই এই গ্রহণ দেখা যাবে ৷ এদিনই অবশ্য বাংলায় পালিত হচ্ছে কোজাগোরী লক্ষ্মীপুজো ৷ এদিন পৃথিবার ছায়ায় কয়েক ঘণ্টার জন্য আংশিকভাবে ঢাকা পড়বে চাঁদ ৷ জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, এই গ্রহণের জন্য অবশ্য চাঁদের আলোর ঔজ্জ্বলের প্রকারভেদ পৃথিবী থেকে তেমন ভাবে ভোঝা যাবে না ৷ তবে চাঁদের একাংশ আংশিকভাবে পৃথিবার ছায়ায় ঠাকা পড়বে ৷ এই ঘরণের ঘটনাকে আম্ব্রাল লুনার একলিপ্স বলে ৷ জানা গিয়েছে, ভারতীয় সময়ে শনিবার রাত 11টা 31 মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হলেও, তা দেখা যাবে গভীর রাত ১টা ৬ মিনিট থেকে ৷ রাত ১টা ৪৪ মিনিটে সবথেকে ভালোভাবে এই চন্দ্রগ্রহণ বোঝা যাবে ৷ রাত ২টো ২২ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ৷

error: Content is protected !!