```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্য ১৫৪। আহত হয়েছেন ১৪০ জন। তবে এখনও অনেকের খোঁজ মিলছে না। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে অনেকে সেখানে চাপা পড়ে আছেন। নেপালের পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। বলা হচ্ছে, নেপালে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জাজারকোট ও রুকুম জেলায়। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মতে ৬.৪ মাত্রার ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক হয়েছে। প্রত্যেকটি আফটারশকেই তীব্র কম্পণ অনুভব করা গেছিল। ৪.৫ মাত্রার বেশ কয়েকটি অফটারশকে কেঁপেছে নেপালের একাধিক রাজ্য। বিষয়টি এমন জায়গায় যায় যে ভয়ে রাতে অনেকে বাড়ির মধ্যেই যায়নি। জানা গিয়েছে, নেপালের বিভিন্ন জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। নেপালের প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। 

error: Content is protected !!