```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, আহত ১৪০

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল। মৃতের সংখ্যা এখনও অবধি ১৬২। আহতের সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। শুক্রবার রাত ১১.‌৪৭ নাগাদ প্রচণ্ড কম্পন অনুভূত হয় নেপালে। কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.‌৪। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল। নেপালের কম্পনের অভিঘাত এতটাই ছিল যে, তার প্রভাবে কেঁপে উঠেছিল দিল্লি, কলকাতাও। লখনউ এবং বিহারেরও বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে। নেপাল প্রশাসন সূত্রে খবর, রুকুম জেলা এবং জাজারকোট ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

error: Content is protected !!