```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিলীপ ঘোষের সামনেই এবার জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

দিলীপ ঘোষের সামনেই এবার দলের সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। চলল ধস্তাধস্তিও। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। মঙ্গলবার ধামা অঞ্চলে বিজয়া সম্মিলনী ছিল বিজেপি-র। সেই অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। তখন মঞ্চের দিকে চলে গিয়েছেন তিনি। গাড়ি থেকে নামেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর। তারপর? অভিযোগ, সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, পুজোর সময়ে দলের তরফে ১ লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু মাত্র ৩০ হাজার টাকা করে পেয়েছেন তাঁরা। সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলের বিক্ষুদ্ধরা।

error: Content is protected !!