```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘আমার কোনও অন্যায় নেই, আমি খুব ক্লিয়ার, ১৩ তারিখ সব পরিষ্কার হয়ে যাবে’, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আবারও নিজেকে নির্দোষ দাবি করলেন রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় নিজেকে ফের নির্দোষ বলে দাবি করলেন মন্ত্রী। গাড়ি থেকে বাইরে বেরিয়ে সাংবাদিকদের সামনে এ হেন দাবি করলেন মন্ত্রী। গাড়ি থেকে মুখ বের করে সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, “আমি সমস্ত ব্যাপারে নির্দোষ জেনে রাখুন। ১৩ তারিখে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। সেদিন বুঝতে পারবেন আমি অত্যন্ত ক্লিয়ার। অত্যন্ত ক্লিয়ার এখান থেকে। অন্যায় কিচ্ছু নেই আমার। আমার কোনও অন্যায় নেই। আমি খুব ক্লিয়ার। পরিষ্কার।” স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় গাড়িতে উঠতে উঠতে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক।

error: Content is protected !!