```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে আগুন

দিল্লি- দ্বারভাঙা এক্সপ্রেসের একটি কামরায় আগুন লেগে গেল৷ আগুনের ঘটনা এমনই মারাত্মক আকার ধারণ করল যে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে কোনওমতে প্রাণে বাঁচলেন যাত্রীরা৷ ভারতীয় রেলে একের পর এক দুর্ঘটনার চিন্তা বাড়ছে সব মহলেই৷ রেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এই ট্রেনটি সরাই ভুপাত স্টেশনের কাছাকাছি এলে ওই স্টেশনের স্টেশন মাস্টার দেখতে পান ট্রেন থেকে ধোঁয়া উড়ছে৷ সঙ্গে সঙ্গে তিনি ড্রাইভার ও গার্ডকে খবর দেন৷ ড্রাইভারকে বুঝিয়ে বলেন, ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বার হচ্ছে৷ সেই সময়ে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন চালক ও গার্ড৷ তাঁর পর ওই স্লিপার কোচ থেকে যাত্রীদের বার করে আনা হয়৷ প্রতক্ষ্যদর্শীরা বলেছেন, ওই অভিশপ্ত ট্রেন থেকে বেশ কয়েকজনকে ঝাঁপ দিয়ে বার হতে দেখা গিয়েছে৷ তাঁরা বলেছেন, প্রাণে বাঁচতে অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিতে বাধ্য হয়েছেন৷ তাঁরা বলেছেন, ট্রেনে যত যাত্রী থাকার কথা, তার থেকে অনেক বেশি যাত্রী ছিলেন৷ উত্তর প্রদেশের সরাই ভুপাত রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে৷ যদিও আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে৷

error: Content is protected !!