```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের উত্তপ্ত মণিপুর, কাংপোকপি জেলা গুলি লড়াইয়ে মৃত ২, বনধের ঘোষণা আদিবাসী সংগঠনের

ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর ৷ এবার ঘটনাস্থল সেখানকার কাংপোকপি জেলা ৷ ওই এলাকায় গুলির লড়াইয়ে দু’জন নিহত হয়েছেন ৷ এই ঘটনার পর বনধের ডাক দিয়েছে স্থানীয় একটি আদিবাসী সংগঠন ৷ পুলিশ জানিয়েছে, সেখানে দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই হয় ৷ সেই গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে দু’জনের ৷ মণিপুরের হারাওথেল ও কোবশা গ্রামের মধ্যবর্তী এলাকায় এই গুলির লড়াই হয় ৷ তবে কী কারণে এই গুলির লড়াই হল, সেই বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পায়নি পুলিশ ৷কমিটি অন ট্রাইবাল ইউনিটি বা সোটু নামে আদিবাসীদের একটি সংগঠনের দাবি, কুকি-জো সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ করা হয় ৷ এর জেরে জেলায় সবকিছু বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে ওই সংগঠনের তরফে ৷ কাংপোকপি এলাকার ওই সংগঠন কুকি-জো সম্প্রদায়ের উপর এই হামলার নিন্দা করেছে ৷ পাশাপাশি একটি বৈঠকে ওই সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে যে সরকার আদিবাসীদের জন্য আলাদা প্রশাসনের ব্যবস্থা করুক ৷চলতি বছরের মে মাস থেকে উত্তপ্ত উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে ৷ সোমবার যে এলাকায় গুলির লড়াই ঘটেছে, গত কয়েকমাসের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওই এলাকায় একাধিকবার গোলমাল ছড়িয়েছে ৷ মূলত, মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যেই এই গোলমাল ছড়ায় ৷ ফলে ঘটনার খবর পাওয়ার পরই সতর্ক হয়েছে প্রশাসন ৷ ওই এলাকায় আরও বাহিনী পাঠানো হয়েছে বলে মণিপুর পুলিশ জানিয়েছে ৷ এলাকায় তল্লাশিও শুরু হয়েছে ৷ দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে

error: Content is protected !!