```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বারুইপুরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক

প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী হলেন প্রেমিক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন এলাকায়। মৃতদের নাম উত্তম মণ্ডল (৪৮) ও অপর্ণা মণ্ডল (৪২)। বুধবার বিকেলে ভাড়া ঘর থেকে পচা গন্ধ পেয়ে স্থানীয়রা বারুইপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মৃতদেহ দুটি উদ্ধার করে। উত্তমের হাত থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল। পুলিশের অনুমান মঙ্গলবার রাতেই এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিগত ছয় মাস ধরে এই বাইপাস সংলগ্ন এলাকায় দেবেন নস্করের বাড়িতে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া থাকছিলেন উত্তম ও অপর্ণা। উত্তমের বাড়ি উস্থি থানার রসা এলাকায়। পেশায় ট্রাকচালক উত্তমের স্ত্রী ও সন্তান রয়েছে। দীর্ঘ তিন বছর ধরে অপর্ণার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। অপর্ণার বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ধামুয়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।  মঙ্গলবারই তাঁদেরকে শেষবারের মতো দেখা গিয়েছিল। তবে কী কারণে এই খুন সেই বিষয়টি পরিষ্কার নয়।  পুলিশের প্রাথমিক অনুমান, অপর্ণাকে গুলি করার পর নিজেও গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হন উত্তম। তবে উত্তমই এই কাণ্ড ঘটিয়েছে না এর পিছনে অন্য রহস্য রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

error: Content is protected !!