অরণ্য ভবনে জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে উদ্ধার ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমার নথি

অরণ্য ভবনে ইডির তল্লাশিতে বড়সড় সাফল্য। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমার নথি। ইডি সূত্রে খবর, তল্লাশিতে মিলেছে সম্পত্তির একাধিক নথি। এরমধ্যে বেশকিছু নথি মন্ত্রীর নামে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্পত্তির কিছু নথি মিলেছে যেগুলি বেনামী সম্পত্তি রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।

error: Content is protected !!