```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিল বিজেপি

আরজি করে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দিল বিজেপি। শুক্রবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করল তারা। এমনকী নিহত চিকিৎসক সুবিচার না পাওয়া পর্যন্ত আরজি কর হাসপাতালের সামনে তারা ধরনায় বসবেন বলেও জানান তিনি।এদিন সুকান্তবাবু বলেন, ‘সুবিচারের দাবিতে আমরা শুক্রবার বেলা ১১টা থেকে আন্দোলন শুরু করব। দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যে অবরোধ কর্মসূচি পালন করব। সমস্ত স্তরের মানুষকে সেই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানাচ্ছি। এছাড়া আরজি করের সামনে আমাদের ধরনা চলবে। সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের ধরনা কর্মসূচি জারি থাকবে।’তিনি জানান, বিকেল ৪টেয় হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপি। দরকারে স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচিও করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘দোষী তো উনি নিজে। আমাদের একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বাংলার সমস্ত রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যে ভাবে পারেন করুন।’

error: Content is protected !!