```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর হাসপাতালের হামলার ঘটনায় ৩টি মামলা রুজু করল কলকাতা পুলিশ

বুধবার রাতে আরজি করে হামলার ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করল কলকাতা পুলিশ। স্বতঃপ্রণোদিত ওই তিন মামলায় পুলিশের উপর হামলা, হাসপাতালের চিকিৎসকদের উপর আক্রমণ ও হাসপাতালের সম্পত্তি নষ্ঠ করার মামলাও রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে গতকালকের ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ। বুধবার রাত ১২টা নাগাদ আরজি করের সামনে মেয়েদের রাত দখলের কর্মসূচি শুরু হয়। অভিযোগ, ঠিক তারপরই একদল যুবক-যুবতী আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগে। এমনকী আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। প্রায় আধ ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই হামলায় কয়েকজন পুলিশকর্মীও জখম হয়েছেন। কিন্তু যাঁরা হামলা চালালেন, তাঁরা কারা, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।

error: Content is protected !!