```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

স্বাধীনতা দিবসে অলিম্পিয়ানদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

প্যারিস অলিম্পিকের পালা শেষ। ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। অ্যাথলিটদের থেকে আরও বেশি মেডেল আশা করেছিল দেশবাসী। তবুও বিদেশের মাটিতে দেশের হয়ে লড়াই করেছেন তাঁরা। অলিম্পিক থেকে পদক না পেলেও সবাই যে চ্যাম্পিয়ন, সে কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৮তম স্বাধীনতা দিবসে যে তিনি প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন, তা আগেই ঘোষণা করা হয়েছিল। লালকেল্লায় সেই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া মনু ভাকের থেকে হকি দল ছিল সেখানে। এছাড়াও পদকজয়ী সরবজ্যোত সিং, স্বপ্নীল কুসলে ও আমন শেরাওয়াত ছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সকলের সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী। তার পরই সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “প্যারিস অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা বলাটা বিশেষ মুহূর্ত। তাঁদের খেলার অভিজ্ঞতা শুনলাম। সবার যোগদানই প্রশংসাযোগ্য। যাঁরা প্যারিসে অংশগ্রহণ করেছে, তারা সবাই চ্যাম্পিয়ন। ভারত সরকার তাঁদের সমর্থন জুগিয়ে যাবে এবং সেরা মানের পরিকাঠামো নির্মাণ করবে, এই আশা দিচ্ছে।”

error: Content is protected !!