```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে কাওয়াখালির ঘটনা। ধর্ষিতার বাবার অভিযোগের বিরুদ্ধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আবার নাবালক।  জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন যুবকের পরিচয় হয়। বৃহস্পতিবার বিকেলে তেমনই ২ যুবকের সঙ্গে ঘুরতে বেরোয় সে। কাওয়াখালি এলাকায় একটি নির্জন জায়গায় ওই কিশোরীকে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে ২ জনে মিলে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে কিশোরী ঘটনার কথা পরিবারের সদস্যদের জানান। এর পর থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। অসুস্থ ওই কিশোরীকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ কমিশনা সি সুধাকর জানিয়েছেন, ধৃতদের মেয়েটি আগে থেকে চিনত। ধৃতদের মধ্যে ১ জন নাবালক।

error: Content is protected !!