```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানের ব্যারাকে সিবিআই

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে শনিবার কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে যায় সিবিআই ৷ এই ঘটনায় গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ওই ব্যারাকেই মাঝেমধ্যে থাকতেন বলে আগেই জানা গিয়েছিল ৷ সেই নিয়ে বিস্তারিত তথ্য জানতেই সেখানে তদন্তকারীরা হাজির হয়েছেন বলে সিবিআই সূত্রে খবর ৷ গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআই-কে এই মামলার তদন্তভার দিয়েছে৷ তার পর বুধবারই ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেয় সিবিআই ৷ তার পর তাকে দফায় দফায় জেরা করা হয়েছে ৷ তার মোবাইল ঘেঁটে দেখা হয়েছে ৷ সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে আগেই সিবিআই সূত্রে জানা গিয়েছিল ৷ শনিবার কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র মারফত জানা গিয়েছে যে সঞ্জয়ের মোবাইলে একাধিক পুলিশকর্মীর নাম পরিচয় ও তাঁদের ফোন নম্বর পেয়েছেন তদন্তকারীরা । ফলে সেই পুলিশ কর্মীদের সঙ্গে কী কথা হত সঞ্জয়ের, তা জানতে চায় সিবিআই ৷ আরজি করের ঘটনার সঙ্গে ওই পুলিশকর্মীদের কোনও যোগ আছে কি না, সেটাও খতিয়ে দেখতে চায় সিবিআই ৷ এছাড়াও সিবিআই গোয়েন্দারা জানতে চাইছেন, ঘটনা ঘটানোর পর বা আগে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়ানে ব্যারাকে সঞ্জয় এসেছিল কি না ? এলে কার সঙ্গে দেখা করেছিল সে ? বুধবার তদন্তভার নেওয়ার পর একাধিক জায়গায় সিবিআইয়ের দল গিয়েছে ৷ তারা নির্যাতিতার বাড়িতে গিয়েছে ৷ আরজি কর হাসপাতালেও একাধিকবার গিয়েছে৷ শনিবারও আরজি করে যায় সিবিআইয়ের একটি দল ৷ সেখানে শুক্রবারের মতো এ দিনও থ্রিডি ম্যাপিং মেশিন দিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয় ৷ এ দিন আধিকারিকরা ওই যন্ত্রটি নিয়ে আরজি কর হাসপাতালের চতুর্থ তলায় সেই সেমিনার হলে পৌঁছে যান । সেখানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই । মূলত, তিনটি ভাগে ভাগ হয়ে এই কাজ করছেন সিবিআইয়ের গোয়েন্দারা।

error: Content is protected !!