```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেরিতে ট্রেন চলায় নিত্যযাত্রীদের অবরোধ, শিয়ালদা দক্ষিণ শাখায় আপ ও ডাউনে বন্ধ ট্রেন চলাচল 

নিত্যযাত্রীদের রেল অবরোধে রবিবার সকাল থেকে ট্রেন চলাচল বিপর্যস্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ৷ সকাল থেকে সুভাষগ্রাম স্টেশনে চলছে অবরোধ ৷ তার জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল ৷ শিয়ালদা দক্ষিণ শাখায় বেশ কয়েক মাস ধরে অনিয়মিত রয়েছে ট্রেন পরিষেবা ৷ সঠিক সময়ে ট্রেন চলাচল করছে না ৷ এই অভিযোগে একাধিকবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন নিত্যযাত্রীরা । এরই মধ্যে রবিবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করে রেল দফতর । ট্রেন বাতিল হওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা ৷ শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা-ডায়মন্ডহারবার রেললাইনে অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । সুভাষগ্রাম রেলস্টেশনে সকাল সাতটা থেকে অবরোধ শুরু হয় ৷ বারুইপুরেও নিত্যযাত্রীরা অবরোধ করেন ৷ তার জেরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত রয়েছে । অবরোধের জেরে বন্ধ শিয়ালদা ডায়মন্ডহারবার রেললাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল । এর ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল ও ডায়মন্ডহারবার লোকাল । শুধুমাত্র সোনারপুর এবং ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে । সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা । ঘণ্টার পর ঘণ্টা ট্রেনে আটকে থাকায় রবিবারের ছুটিতে গন্তব্যে যেতে না-পেরে ক্ষোভে ফুঁসছেন যাত্রীরা । রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা ৷ তাঁরা কথাবার্তা বলেন আন্দোলনকারীদের সঙ্গে ৷ কিন্তু তাতেও বরফ গলেনি ৷ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছে ।

error: Content is protected !!