```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত ১০

প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত ১০ জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ । তারা এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে । জানা গিয়েছে, রবিবার দুপুরে বাদাউন রোডের সালেমপুর গ্রামের কাছে প্রাইভেট বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় । দুর্ঘটনার কারণে পিকআপ ভ্যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । পিকআপ ভ্যানে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার পরই চিৎকার শুরু করে দেন তাঁরা ৷ শুনে ভিড় জমে যায় এলাকায় । কিছুক্ষণ পর পুলিশও আসে । পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িতে আটকে পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । জেলাশাসক সিপি সিং এবং এসএসপি শ্লোক কুমার ঘটনাস্থলে আসেন । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন । এছাড়া অন্যান্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খবর নিয়েছেন । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে । দুর্ঘটনা নিয়ে এক পথ অবরোধকারীরা বলেন, “গ্রামের কাছের এই রাস্তা দিয়ে প্রায়শই যানবাহন অতিরিক্ত গতিতে চলে । এর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । এই কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে । আমরা চাই পুলিশ এ বিষয়ে আরও সক্রিয় হোক ৷” পিকআপ ভ্যানের চালক বলেন, “আমি গাজিয়াবাদ থেকে আসছিলাম । অপরদিক থেকে আসছিল প্রাইভেট বাসটি । বাসচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । তিনি আমার পিকআপ ভ্যানে এসে ধাক্কা মারেন । আমার গাড়িতে থাকা অনেকের মৃত্যু হয়েছে ।”

error: Content is protected !!