```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর কাণ্ডের প্রতিবাদে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন

আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে পথে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন ৷ কলেজ স্কোয়ার থেকে নির্ধারিত সময় মেনেই শুরু হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মহামিছিল ৷ শ্যামবাজার পর্যন্ত এই দিন মিছিল করেন চিকিৎসকরা ৷ প্রায় ২৫টি মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকেরা সামিল হন মিছিলে ৷ বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে তাঁদের গলায় স্লোগান ‘বিচার চাই’ ৷ এদিকে শ্যামবাজার ও বেলগাছিয়া এবং তার আশেপাশের বেশ কিছু রাস্তায় ১৪৪ ধারা বা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে ৷ রবিবার সকাল থেকেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চলছে মাইকিং ৷

error: Content is protected !!