```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আরজি কর-কাণ্ডে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্তের দাবিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সুখেন্দুশেখরকে নোটিশ পাঠিয়ে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ ৷ কিন্তু, পুলিশের সেই নোটিশ তিনি উপেক্ষা করেন ৷ তারপর আজ সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷ তৃণমূল সাংসদ আবেদনে উল্লেখ করেছেন, তাঁকে যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে ৷ পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করেছেন সুখেন্দুশেখর ৷ তাঁকে যাতে গ্রেফতার করা না-হয়, সেই আবেদনও করেছেন তিনি ৷ তবে, পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সাংসদ ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন করা হয় ৷ বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ আগামিকাল এই মামলার শুনানি হবে ৷ প্রসঙ্গত, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে গতকাল দুই দফায় তলব করেছিল লালবাজার। তবে তিনি যাননি।

error: Content is protected !!