```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রের থানের স্কুলে ৪ বছরের ২ শিশুর শ্লীলতাহানি, বিক্ষোভ রেল অবরোধ

নারী নির্যাতনের ঘটনায় সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। এবার মহারাষ্ট্রের থানে থেকে সামনে এল আরও এক নক্কারজনক ঘটনা। মাত্র ৪ বছর বয়সী দুই শিশুকেও হতে হল শ্লীলতাহানির শিকার! স্কুলের ভিতরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিস মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে তাতে স্থানীয় ও অভিভাবকদের ক্ষোভ কমেনি। জানা গিয়েছে, থানের বাদলাপুরে একটি ইংরেজি মাধ্যম স্কুলে ওই দুই শিশু প্রি-পাইমারি ক্লাসে পড়ে। অভিযোগ, স্কুলেরই গার্লস টয়লেটে তাদের শ্লীলতাহানি করে ২৩ বছর বয়সী এক পুরুষ সাফাইকর্মী। দাবি করা হয়েছে, ১৬ আগষ্ট যখন দুই শিশু টয়লেটে গিয়েছিল তখন এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। গত শুক্রবার শিশুদের বাবা-মা থানায় অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। যদিও তাতে শিশুদের বাবা-মায়ের ক্ষোভ প্রশমিত হয়নি। স্কুল কর্তৃপক্ষ বাচ্চাদের যথেষ্ট নিরাপত্তা দিতে পারেনি, এই অভিযোগে সরব হন তাঁরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। বাদলপুর স্টেশনে রেল অবরোধ করা হয়। পাশাপাশি স্কুলের বাইরেও তীব্র বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। ভিড় সামলাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

error: Content is protected !!