```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রে ৪ মাস ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ৬ ছাত্রী, গ্রেফতার শিক্ষক

মহারাষ্ট্রে ফের স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের মধ্যেই নীল ছবি দেখাত। প্রায়ই অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন নির্যাতন করত। লাগাতার চারমাস শিক্ষক যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। এক ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে। অভিযুক্ত শিক্ষিক নাম প্রমোদ সরদার (৪৭)। ৬ জন ছাত্রীর মধ্যে একজন চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে ফোন করে প্রথমে অভিযোগ জানায়। ছাত্রীর অভিযোগ শুনেই মঙ্গলবার ওই স্কুলে পৌঁছন আধিকারিকরা। শিক্ষকের বিরুদ্ধে সমস্ত অভিযোগ শোনার পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত জারি রেখেছে পুলিশ।  প্রসঙ্গত, চলতি সপ্তাহেই থানের বদলাপুরে দুইজন নার্সারি পড়ুয়াকে স্কুলের মধ্যে যৌন নির্যাতন করে এক সাফাইকর্মী। অভিযোগের ভিত্তিতে সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপরেও ক্ষোভের আগুনে জ্বলছে বদলাপুর। 

error: Content is protected !!