```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ঝাড়খণ্ডের জামশেদপুরের এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ খুঁজতে ভারতীয় নৌবাহিনী

ভেঙে পড়া এয়ারক্রাফ্টের সন্ধানে তল্লাশি চালাবে ভারতীয় নৌসেনা ৷ ২০ অগস্ট ঝাড়খণ্ডের জামশেদপুরের এরোড্রোম থেকে একটি ট্রেনার এয়ারক্রাফ্ট রওনা দেয় ৷ তাতে একজন বিমানচালক এবং একজন শিক্ষানবিশ ছিলেন ৷ কিছুক্ষণ পরেই এয়ারক্রাফ্টটি নিখোঁজ হয়ে যায় ৷ সেই বিমানে থাকা একজনের দেহ পাওয়া গিয়েছে চান্ডিল জলাধারে ৷ এবার ভেঙে পড়া এয়ারক্রাফ্টের খোঁজে তল্লাশি চালাতে ১৯ সদস্যের একটি দল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে জামশেদপুরে এসেছে রাত ১২টা ৫০ মিনিট ৷ বৃহস্পতিবার নৌবাহিনী সূত্রে খবর, “বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীক একটি দল রাঁচিতে পৌঁছেছে ৷ তাঁরা ট্রেনার এয়ারক্রাফ্টটির সন্ধানে সাহায্য করবেন ৷ এই তল্লাশি অভিযানে যোগ দেবেন ৷” মঙ্গলবার বিমানটি ওড়ার খানিকক্ষণের মধ্যেই তা নিখোঁজ হয়ে যায় ৷ সরকারি সূত্রের খবর, অনুমান করা গিয়েছিল চান্ডিল বাঁধের জলাধারেই কোথাও বিমানটি ভেঙে পড়েছে ৷ বৃহস্পতিবার সকালে সেই চান্ডিল বাঁধের জলাধারে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ তাঁর দেহের একটি উর্দি রয়েছে ৷ তা দেখে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি ট্রেনি এয়ারক্রাফ্টে থাকা দু’জনের একজন ৷ সেরাইখেলা-খারসাওয়ান প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, “আজ সকালে বাঁধের জলে একটি দেহ ভাসতে দেখা যায় ৷ তাঁকে শনাক্ত করা হয়েছে ৷ তাঁর গায়ের উর্দি থেকে মনে করা হচ্ছে তিনি ওই এয়ারক্রাফ্টে থাকা একজন ৷” ট্রেনি এয়ারক্রাফ্টে ছিলেন বিমানচালক ক্যাপ্টেন জিতু সুতারু এবং ট্রেনি পাইলট শুভ্রদীপ ৷ সেটি ওই বাঁধেই ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে ৷ বুধবার একটি ৬ সদস্যের এনডিআরএফ দল ওই বাঁধে তল্লাশি চালায় ৷ সেসনা 1৫২ ট্রেনি এয়ারক্রাফ্টটি অ্যালকেমিস্ট এভিয়েশনের ৷ সেটি মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সোনারি এয়োড্রোম থেকে রওনা দেয় ৷ সেরাইখেলা-খারসাওয়ানের এসপি মুকেশ কুমার লুনায়াত জানিয়েছেন, গ্রামবাসীরা দাবি করে যে, ওই বাঁধে এয়ারক্রাফ্ট বিমানটি ভেঙে পড়েছে ৷ পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার অনন্যা মিত্তালও জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের দেওয়া তথ্য অনুযায়ী, এয়ারক্রাফ্টের শেষ লোকেশন ছিল নিমডিহির কাছে চান্ডিল সাব-ডিভিশনে ৷

error: Content is protected !!