```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জাতীয় মহাকাশ দিবসে বিজ্ঞানীদের প্রশংসা প্রধানমন্ত্রীর

ভারতীয় মহাকাশ গবেষণার সেই ঐতিহাসিক দিন ৷ গতবছর অর্থাৎ, ২০২৩ সালের ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করেছিল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ৷ ঐতিহাসিক এই দিনটিকে প্রথমবার জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করা হচ্ছে ৷ সেই উপলক্ষে সকল ভারতবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে, ভারতীয় মহাকাশ বিজ্ঞানের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ৷ প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রথম জাতীয় মহাকাশ দিবসে সবাইকে অভিনন্দন ৷ মহাকাশ গবেষণায় আমাদের জাতীয় কৃতিত্বকে অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করছি ৷ আজকের দিনটি আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদানের প্রশংসার জন্য । এই সেক্টরের ভবিষ্য়ৎ উন্নতির জন্য আমাদের সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ৷ এমনকি আগামীতে যত সময় এগোবে, আমরা আরও বেশি করে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করব ৷”

error: Content is protected !!