```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রবল বৃষ্টিতে জলমগ্ন বারাসতের রাস্তায় বিদ্যুতের খোলা তারে প্রাণ কাড়ল মহিলার

বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তায় ৷ সেই জল পাড়িয়ে বাড়ি ফিরছিলেন এক মহিলা ৷ কিন্তু বাড়ি আর ফেরা হল না অঞ্জনা বিশ্বাসের ৷ হঠাৎ রাস্তার জমা জলে পড়ে গেলেন তিনি ৷ উপুড় অবস্থায় পড়ে রইল তাঁর নিথর দেহ ৷ অনুমান, জমা জলে বিদ্যুতের খোলা তারে হাত লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতের কোকো বাগান এলাকায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ এই ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন স্থানীয়রা ৷ এর পিছনে কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তুমুল বৃষ্টিপাত শুরু হয় উত্তর ২৪ পরগনার সদর শহর বারাসতে ৷ একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পুরসভার একাধিক ওয়ার্ড ৷ জল দাঁড়িয়ে যায় বিভিন্ন রাস্তাতেও ৷ 

error: Content is protected !!