```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে কর্তব্যরত চিকিৎসকে মারধর, নিরাপত্তার দাবিতে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার অভিযোগ। উত্তরপ্রদেশের বুলন্দশহরে শিকারপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিযুক্ত এক পুরুষ চিকিৎসকের উপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হামলা কর বলে জানা যায়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে, আপনমনে পায়চারি করতে করতে ফোনে কথা বলছেন ওই চিকিৎসক। এমন সময়ে এক ব্যক্তি আচমকা এসে চিকিৎসককে টেনে চড় কষান। এলোপাথাড়ি ভাবে মারধর চালাতে থাকে। এমন দৃশ্য দেখে হাসপাতালের ভিতর থেকে ছুটে আসেন কর্মীরা। সকলে মিলে বাধা দেয় অভিযুক্তকে। ঘটনার সেই সিসিটিভি ফুটেজ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, নিগৃহীত চিকিৎসকের নাম যোগেশ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের উপর হামলা করার ঘটনায় ওই অভিযুক্তকে ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু রাতের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ হেফাজত থেকে বেরিয়ে অভিযুক্ত ফের হাসপাতালে অশান্তি সৃষ্টি করে বলে অভিযোগ তোলেন বুলন্দশহর প্রাদেশিক মেডিকেল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মনোজ চৌধুরী। ঘটনার জেরে হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে রাখা হয়েছে। বহির্বিভাগ বন্ধ থাকার ফলে চিকিৎসার জন্যে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের।

error: Content is protected !!