```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করল সিবিআই

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তভারও গতকাল সিবিআই-কে দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের নির্দেশ মেনে আজ সকালে রাজ্য সরকারের গঠিত সিটের পক্ষ থেকে সমস্ত নথি তুলে দেওয়া হল সিবিআইকে৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখার হাতে নথি দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি৷ গতকালই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আরজি করের আর্থিক অনিয়মে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য স্বরাষ্ট্র দফতরের গড়ে দেওয়া সিটের তদন্ত ভার সিবিআইকে তুলে দেওয়ার। সমস্ত নথি আজ সকাল ১০ টার মধ্যে সিবিআই-কে দিতে সময়সীমাও বেঁধে দিয়েছিল হাইকোর্ট। সূত্রের দাবি, সেই নির্দেশ মতোই নথি তুলে দেওয়া হয়েছে সিবিআইকে৷ নথি হাতে পেয়েই বৈঠকে বসেন সিবিআই কর্তারা। নথি খতিয়ে দেখেন লিগ্যাল সেলের অফিসাররা। কলকাতায় সিবিআই-এর দুর্নীতি দমন শাখার অফিসারের পাশাপাশি দিল্লির সদরর দফতর থেকে ভার্চুয়াল কয়েকজন অফিসারও সেই বৈঠকে ছিলেন৷ এর পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই৷

error: Content is protected !!