```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রেসিডেন্সি সংশোধনাগারে পলিগ্রাফ টেস্ট হল চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাইয়ের

আরজি কর হাসপাতাল কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রাইয়ের আজ পলিগ্রাফ টেস্ট করা হল ৷ সে জন্য সকাল সকালই প্রেসিডেন্সি সংশোধনাগারে হাজির হন সিবিআইয়ের আধিকারিকরা ৷ আইনি প্রক্রিয়া মিটিয়ে তাঁরা ঢুকে যান সংশোধনাগরের ভিতরে । প্রায় বিকেলের পর পরীক্ষার শেষে সংশোধনাগার থেকে বেরোন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ বর্তমানে প্রেসিডেন্সির সংশোধনাগরের যে সেলে সঞ্জয় রয়েছেন, সেখানেই তাঁর পলিগ্রাফ পরীক্ষার তোড়জোড় শুরু করে সিবিআই । মূলত পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারবেন যে, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের কতটা সাহায্য করেছেন সঞ্জয়৷ জিজ্ঞাসাবাদে তিনি কোনও মিথ্যে কথা বলেছেন কি না, তা জানা যাবে এই পরীক্ষায় ৷ এছাড়াও সঞ্জয়ের সঙ্গে ঘটনা দিন আর কারা কারা ছিলেন, সেই তথ্যও জানার জন্য পলিগ্রাফ পরীক্ষা করছেন তদন্তকারীরা। এই পরীক্ষাকে ঘিরে আজ সংশোধনাগারে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । প্রেসিডেন্সি সংশোধনাগরের ভিতর কারওকে ঢুকতে দেওয়া হয়নি । কারারক্ষীদের পাশাপাশি কারা দফতরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে ছিলেন । সিবিআইয়ের নিরাপত্তার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে সিআরপিএফ । এর আগে, সঞ্জয় রায় ছাড়াও চারজন চিকিৎসকেরও পলিগ্রাফ পরীক্ষা হয় । পাশাপাশি, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গতকালই পলিগ্রাফ পরীক্ষা হয় । তবে সিবিআই সূত্রে খবর, পলিগ্রাফ পরীক্ষা পরবর্তী সময়ে ফের তাঁকে পরীক্ষা করা হবে । খুব সম্ভবত সোমবার সন্দীপ ঘোষের ফের পলিগ্রাফ পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে ।

error: Content is protected !!