```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন

বছরের শেষে বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ৷ সম্প্রতি এই ২টি রাজ্যই রাজনৈতিক ওঠাপড়ার সাক্ষী থেকেছে ৷ মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে ভোট হবে এক দিনেই, ২০ নভেম্বর ৷ রাজ্যে ভোটারের সংখ্যা ৯.৬৩ কোটি ৷ ১ লক্ষ ১৮৬ টি বুথ ৷ ভোট গণনা হবে ২৩ নভেম্বর ৷ ঝাড়খণ্ডে ৮১ টি বিধানসভা আসনে দু’দফায় ভোট- ১৩ ও ২০ নভেম্বর ৷ ২.৬ কোটি ভোটার ৷ ২৯ হাজার ৫৬২ বুথের সংখ্যা ৷ ভোট গণনা ২৩ নভেম্বর ৷ চলতি বছরের জানুয়ারিতে জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ সেই সময় তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ৷ ক’দিন পরেই মুখ্যমন্ত্রী হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন ৷ 28 জুন ইডির মামলায় হেমন্তের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ জামিন পেয়ে তিনি ফিরে আসেন ৷ আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত সোরেন ৷ তখন চম্পাই সোরেনকে পদত্যাগ করতে হয় ৷ মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার বিষয়টি সহজে মেনে নিতে পারেননি চম্পাই ৷ পরে তিনি জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ এদিকে মহারাষ্ট্রেও রাজনৈতিক অস্থিরতা চলছে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই ৷ 2019 সালের অক্টোবরে বিধানসভা ভোটে বিজেপি ও শিবসেনা জোট বেঁধে নির্বাচনে লড়লেও পরে সরকার গড়ার সময় দু’টি দলের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ৷ উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা জোট থেকে সরে আসায় ইস্তফা দিতে হয় ফড়নবিশকে ৷ সরকার গঠন করে এনসিপি, কংগ্রেস ও শিবসেনার মহা বিকাশ আঘাড়ি (এমভিএ) জোট ৷ মুখ্যমন্ত্রী হন উদ্ধব ঠাকরে ৷ ২০২২ সালের জুন মাসে বিদ্রোহী শিবসেনা নেতাদের চাপে এই সরকারেরও পতন হয় ৷ ইস্তফা দেন উদ্ধব ঠাকরে ৷ শিবসেনা ভেঙে দু’টি শিবির তৈরি হয় ৷ একনাথ শিন্ডের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় মহারাষ্ট্রে ৷ উপমুখ্যমন্ত্রী হন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ৷ আরেক উপমুখ্যমন্ত্রী এনসিপির অজিত পাওয়ার ৷

error: Content is protected !!