```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মাঝ-আকাশে বিমান হাইজ্যাক ও বোমা রাখার হুমকি, হাই-অ্যালার্ট জারি কলকাতা বিমানবন্দরে

বোমা দিয়ে বিমান উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল কলকাতা বিমানবন্দরে। আজ, সোমবার কলকাতা বিমানবন্দরের ই-পোর্টালের ল্যান্ডলাইন নম্বরে এই হুমকি ফোনটি আসে। পাশাপাশি, মাঝ আকাশে বিমান হাইজ্যাক করারও হুমকি দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আজ সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরের সিকিউরিটি চেকিংয়ের পোর্টালের ল্যান্ড লাইনে একটি ফোন আসে। তাতে বলা হয়, কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে একটি বিমান হাইজ্যাক করা হবে। এরপর কিছুক্ষণ পরই ফের একটি ফোন আসে। এবার বলা হয় বিমানে হাইড্রোজেন বোমা রাখা হয়েছে। বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় কলকাতা বিমানবন্দর চত্বরে। পাশাপাশি এদিন হুমকি ফোন আসার পরই তড়িঘড়ি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। জারি করা হাই অ্যালার্ট। সুরক্ষা এজেন্সিদের সতর্ক করা হয়। এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরাও দফায় দফায় মিটিং করেন। উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ। সেখানে ছিলেন পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রায় ২ ঘণ্টা চলে এই বৈঠক। অন্যদিকে, যে নম্বরটি থেকে উড়ো ফোনটি এসেছিল সেটি কোথাকার তা জানতে শুরু হয়েছে তদন্ত। এছাড়া এই ঘটনায় কে বা কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তদন্তকারীরা।

error: Content is protected !!