```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, মৃত ৫, জখম ৩

গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল বাড়ি। যার ফলে মৃত্যু হল পাঁচজনের। জখম তিন। গতকাল, সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দারবাদে। বিস্ফোরণের জেরে কেঁপে উঠে ওই এলাকাটি। দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল, পুলিস ও রাজ্য বিপর্যয় মোকাহিলা বাহিনীতে। জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুলন্দশহরের জেলাশাসক জানিয়েছেন, ওই বাড়িতে লোহার শাটার তৈরির কাজ চলছিল। সেই সময়ে উপস্থিত ছিলেন ১৮-১৯ জম শ্রমিক। আচমকাই গ্যাসের সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল বাড়িটি পুরো ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়। তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিস। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন বুলন্দশহরের জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং।

error: Content is protected !!