```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে রাশিয়া রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি

ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার যাত্রার আগে রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়া পাওয়ার খবর দিলেন বিদেশ সচিব বিক্রম মিসরী ৷ সোমবার সাংবাদিক বৈঠকে তিনি জানান মিত্র দেশ রাশিয়ার সেনাবাহিনী থেকে ছাড়া পেয়ে ৮৫ জন ভারতীয় দেশে ফিরেছেন ৷ আরও প্রায় ২০ জন নাগরিক সেখানে আটকে রয়েছেন ৷ তাঁরাও ছাড়া পাবেন, আশ্বস্ত করেন বিদেশ সচিব ৷ মঙ্গলবার ভোরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “১৬ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমায় আমন্ত্রণ জানিয়েছেন ৷ এই সম্মেলনে হচ্ছে কাজান শহরে ৷ দু’দিনের সফরে যোগ দিতে আমি আজই রওনা দিচ্ছি ৷” তিনি আরও জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই মাসে মস্কো সফরের পর এই কাজান সফরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে ৷ সূত্রের খবর, এদিনই ব্রিকস সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সেনাবাহিনীতে আটকে থাকা ২০ জন ভারতীয়ের মুক্তির প্রসঙ্গটি উত্থাপন করতে পারেন ৷ এর আগে, চলতি বছরের জুলাইতে মস্কোয় দু’তরফের বৈঠকে রাশিয়ার সেনাবাহিনীতে আটক ভারতীয়দের দ্রুত ছেড়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল ৷ এই প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিসরী সাংবাদিকদের জানান, যাঁরা অবৈধভাবে অথবা চুক্তির ভিত্তিতে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, তাঁদের মুক্তির জন্য ভারত সে দেশের বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ তিনি বলেন, “এই মুহূর্তে আমদের কাছে থাকা তথ্য অনুযায়ী, ৮৫ জন রাশিয়া থেকে ভারতে ফিরে এসেছে ৷ দুর্ভাগ্যবশত, কয়েকজনের দেহ ফিরেছে ৷ তাঁরা রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন ৷ তাঁদের মৃত্যু হয়েছে ৷” সরকারি তথ্য অনুযায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৯ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷

error: Content is protected !!