```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলার ওপর সেভাবে প্রভাব পড়েনি ঘূর্ণিঝড়ের, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর ভারী বৃষ্টি চলবে

আজ ভোররাত থেকেই কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গের সব জেলাতেই লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় জারি অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে ২৬ অক্টোবর। তবে এছাড়াও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ২৭ থেকে ৩১ অক্টোবর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত আলিপুরে বৃষ্টি হয়েছিল ১০০.৩ মিলিমিটার। সকাল সাড়ে ৮টা থেকে ৩ ঘণ্টায় আলিপুরে বৃষ্টি হয়েছে ৫৮.৮ মিলিমিটার।  এদিকে ২৬ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। এরপর ২৭ অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বেড়ে ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আর এরপর ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এই ক’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

error: Content is protected !!