```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বাংলায় এসে ২০২৬ সালের বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন অমিত শাহ, তুলোধনা তৃণমূলকে

বাংলায় এসেই ২০২৬ সালের বিধানসভায় পরিবর্তনের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাতেই কলকাতায় এসেছেন অমিত শাহ। রবিবার বনগাঁর বিএসএফ-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই পেট্রাপোলের ল‍্যান্ড পোর্ট অথরিটি মঞ্চ থেকে বক্তব‍্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের স্বাস্থ‍্য বিমার ৫ লক্ষ টাকা পাচ্ছে সাধারণ মানুষ। বাংলায় একটু সমস্যা আসছে। ২০২৬ সালে বিজেপি সরকার আসার পরে ঠিক হয়ে যাবে।’’ ২০২৬ সালে পরিবর্তনের ডাক দিলেন তিনি। পেট্রাপোলের মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, ‘‘ ২০২৬ সালে পরিবর্তন করে দিন আমরা অনুপ্রবেশ রুখে দেব। শান্তি বজায় থাকবে সীমান্তে।’’ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়ন তহবিলের তথ্য তুলে ধরেন তিনি। ‘‘২০২৬ সালের বিধানসভার পরে বাংলায় ‘আচ্ছা দিন’ আসবে’, মন্তব‍্য অমিত শাহর। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘ইউ.পি.এ জোটের সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আমলে উন্নয়নের তহবিল থেকে অনেক বেশি অর্থ মোদি সরকার দিয়েছে’’ সেই তথ্যও তুলে ধরেন তিনি।

error: Content is protected !!