```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার আখনুর সেক্টরে সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি চালালো জঙ্গিরা

ফের ভারতীয় সেনার উপর জঙ্গি হামলা ৷ সীমান্ত লাগোয়া আখনুর সেক্টরে সেনাদের অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা ৷ যদিও ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ ৷ সূত্রের খবর, সোমবার সকালে জম্মুর জোগওয়ান এলাকায় রাস্তার ধারের একটি মন্দিরের কাছে সেনা অ্যাম্বুল্যান্স লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে শুরু করে 3 জঙ্গি ৷ পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরও সেনা ৷ পুরো এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান ৷ বট্টল এলাকার জঙ্গলেও তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী ৷ এক সেনা আধিকারিকের দাবি, এদিন মন্দিরে ঢুকে ফোন করার জন্য মোবাইলের খোঁজ করতে থাকে জঙ্গিরা ৷ সেই সময়, রাস্তার উপর সেনার অ্যাম্বুল্যান্স নজরে আসতেই, তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ এক ডজনেরও বেশি গুলির আঘাত রয়েছে গাড়িটিতে ৷ জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয় বলে জানান ওই আধিকারিক ৷ উল্লেখ্য, এক দশক পর সদ্য উপত্যকায় বিধানসভা নির্বাচন হয়েছে ৷ নির্বাচনের পর উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর ৷ গত 24 অক্টোবর, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল গুলমার্গের 6 কিমি দূরে বারামুল্লায় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় 2 জন সেনা জওয়ান-সহ 2 জন অসামরিক কর্মী প্রাণ হারান ৷ তার আগে 20 অক্টোবর গান্দেরবলে হামলা চালায় জঙ্গিরা ৷ এই ঘটনায় 7 জনের মৃত্যু হয় ৷ তাদের মধ্যে 6 জন পরিযায়ী শ্রমিক ও একজন স্থানীয় চিকিৎসক ছিলেন ৷

error: Content is protected !!