```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াই, খতম ১২ মাওবাদী

জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ১২ মাওবাদীর ৷ বৃহস্পতিবার সকাল থেকেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল গুলির লড়াই ৷ মাওবাদীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী ৷ দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই । পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৯টা নাগাদ নিরাপত্তারক্ষীদের একটি যৌথ বাহিনী মাওবাদীদের তল্লাশিতে বিশেষ অভিযান শুরু করে ৷ বিভিন্ন জায়গায় হানা দেওয়ার পর বিজাপুরে এসে পৌঁছন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। দু’তরফেই চলতে থাকে গুলি ৷ তার জেরেই এখনও পর্যন্ত ১২ জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এর আগে ৭ জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের করা একটি বিস্ফোরণে শহিদ হন 8 জওয়ান । এই আট জওয়ানের মধ্যে শহিদ পাঁচজন প্রাক্তন মাওবাদী ছিলেন ৷ অর্থাৎ তাঁরা জীাবনের একটা বড় সময় নকশাল বা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন ৷ পরে মতাদর্শ ছেড়ে আত্মসমর্পণ করে নিরাপত্তা বাহিনীতে যোগ দিয়েছিলেন ৷ বস্তারের আইজি সুন্দররাজ পি জানিয়েছেন, 2024 সালে বস্তার অঞ্চলে 792 জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল । ওই আত্মসমর্পণ করা মাওবাদী ও স্থানীয় যুবকদের মধ্য থেকে ডিআরজি কর্মীদের বস্তার বিভাগের জন্য নিয়োগ করা হয় । যার মধ্যে ছিলেন বিস্ফোরণে শহিদ 5 জওয়ানও ৷

error: Content is protected !!