```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

অবশেষে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প ৷ শপথ নেওয়ার পর বললেন, “এখন থেকে আমেরিকার সোনালি যুগের সূচনা হল ৷” শপথগ্রহণের উদ্বোধনী ভাষণে আগামী ৪ বছর আমেরিকার রূপরেখা ঠিক কী হতে চলেছে, তা তুলে ধরেন ৭৮ বছর বয়সি ট্রাম্প ৷ দেশের ইতিহাসে ২০ জানুয়ারিকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমেরিকার স্বর্ণযুগ এবার শুরু হল ৷ বিশ্বের দরবারে উন্নতির শিখরে পৌঁছতে চলেছে আমেরিকা ৷ খুব শীঘ্রই পরিবর্তন ঘটবে ৷ সারা বিশ্বে আমেরিকা ফের সমাদৃত হবে ৷” তিনি আরও বলেন, “কারও কাছে আর মাথানত করবে না আমেরিকা ৷ অযথা আর কেউ আমাদের ব্যবহার করার সুযোগ পাবে না ৷ এবার সকলে আমাদের উন্নতিতে হিংসা করবে ৷ দেশ তথা দেশবাসীর স্বার্থরক্ষাই হবে আমাদের প্রথম অগ্রাধিকার ৷” শপথের প্রথা মেনে সোমবার ক্যাপিটল হিলের রোটুন্ডায় উপস্থিত ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টরা ৷ উপস্থিত ছিলেন জো বাইডেন, বিল ক্লিনটন, বরাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ৷ উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও প্রাক্তন প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন ৷ সকলকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী ভাষণ শুরু করেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ দ্বিতীয়বার হোয়াইট হাউসে এক অন্য মেজাজে ফিরেছেন ট্রাম্প ৷ শপথগ্রহণের আগে স্পষ্ট জানিয়েছিলেন, ওভাল অফিসের দায়িত্ব নেওয়ার পর ‘প্রায় ১০০ ‘ নির্বাহী আদেশে সই করবেন তিনি ৷ তালিকায় রয়েছে শুল্ক, অভিবাসন এবং শক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন নীতি ৷ সোমবার উদ্বোধনী ভাষণে তাঁর সেই পরিকল্পনা আরও স্পষ্ট হয়ে ওঠে ৷ তিনি জানান, দেশবাসীর স্বার্থ রক্ষার্থে বেআইনি অভিবাসন এড়াতে দক্ষিণ সীমান্তে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করবেন ৷ এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেস এক্স-এর কর্ণধার ইলন মাস্ক ৷ এক্স হ্যান্ডেলে অনুষ্ঠানের ৭ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেন তিনি ৷ ক্যাপশনে লেখা, “মঙ্গলে পাড়ি দিল আমেরিকা ৷” উল্লেখ্য, এবারের মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে মাস্ককে ৷ নির্বাচনী প্রচারে ট্রাম্পের ‘ছায়াসঙ্গী’ ছিলেন তিনি ৷ পরিবর্তে, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রশাসনের শীর্ষ পদে মাস্ককে বসিয়েছেন ট্রাম্প ৷ শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনর, জেফ বেজোস এবং টিম কুক ৷

error: Content is protected !!