```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সইফ আলি খান ৷ তাঁর সঙ্গে রয়েছেন করিনা কাপুর খান, মেয়ে সারা আলি খান ৷ পাঁচ দিন পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ৷ হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সইফকে ৷ অন্যদিকে, এদিনই 16 তারিখে ঘটনার বয়ান অভিনেতার থেকে নিতে পারে মুম্বই পুলিশ ৷ ইতিমধ্যেই অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকিরকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে মুম্বই পুলিশ ৷ ফরেন্সিক টিম বাথরুমের জানালায় পেয়েছে অভিযুক্তের আঙুলের ছাপও ৷ শরিফুলকে নিয়ে যাওয়া হয় সইফ আলি খানের বাড়িতে, বান্দ্রা রেল স্টেশন ও বাস স্টপে ৷ সেখানে অভিযুক্ত কোথায়-কী করেছে তা খুঁটিয়ে দেখেন তদন্তকারী পুলিশ অফিসাররা ৷ পাশাপাশি, অভিনেতার ওপর হামলার পর তাঁর বান্দ্রার বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷ বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ ৷ পাশাপাশি ঘটনার তদন্তের স্বার্থে সইফ-করিনার ‘সৎগুরু শরণ’ বিল্ডিংয়ের ফ্ল্যাট সিল করে রেখেছে পুলিশ ৷ জানা গিয়েছে, ফরচুন হাইটে তারকাদের যে ফ্ল্যাট রয়েছে আপাতত জেহ, তৈমুর, করিনা ও সইফ সেখানেই থাকবেন ৷ অর্থাৎ নিরাপত্তার স্বার্থে পুরনো ফ্ল্যাটেই ফিরছে তারকা দম্পতি ৷ ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও ৷ ১৬ তারিখ ভোর রাতে সইফ আলি খানের ওপর হামলা করে শরিফুল ৷ চুরি করার মতলবে বাড়ির পাইপ বেয়ে ১২ তলার ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে সইফের ঘরে প্রবেশ করে অভিযুক্ত ৷ ধরা পরে যাওয়ার পরেই ধারালো ছুরি দিয়ে ছ’বার অভিনেতাকে আঘাত করা হয় ৷ লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় অভিনেতার ৷ এখন আগের থেকে অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে ৷ পাঁচদিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ‘হামতুম’ অভিনেতাকে ৷

error: Content is protected !!