```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রয়াত আযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস

প্রয়াত আযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত সত্যেন্দ্র দাস ৷ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ বুধবার সকালে উত্তরপ্রদেশের লখনউতে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 ৷ এ মাসের গোড়ার দিকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যা দেখা দেয় ৷ তখনই মহন্ত সত্যেন্দ্র দাসকে এসজিপিজিআই-তে ভর্তি করানো হয় ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, “অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসজি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ 3 ফেব্রুয়ারি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ৷ সংকটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয় ৷ নিউরোলজি ওয়ার্ড-এর হাই-ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়েছিল ৷” মাত্র কুড়ি বছর বয়সে প্রধান পুরোহিত হন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ সেই থেকে আমৃত্যু এই পদেই ছিলেন তিনি ৷ এমনকী 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময়েও ৷ মহন্ত সত্যেন্দ্র দাস নির্বাণী আখারার সদস্য ছিলেন ৷ অযোধ্যায় অন্যান্য সাধুদের তুলনায় তিনি সাধারণ মানুষের কাছের ছিলেন ৷ অযোধ্যা ও রাম মন্দিরের বিষয়ে জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা মহন্ত সত্যেন্দ্র দাসের সঙ্গে দেখা করতেন ৷ 1992 সালের 6 ডিসেম্বর সকালে বাবরি মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে ৷ তখন মাত্র ন’মাস হয়েছে প্রধান পুরোহিত হিসাবে কাজে যোগ দিয়েছেন মহন্ত সত্যেন্দ্র দাস ৷ বাবরি কাণ্ডের পরেও তিনি অস্থায়ী শিবিরে রাম লালার মূর্তিকে পুজোর কাজ চালিয়ে যান ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “পরম রামভক্ত, শ্রীরাম জন্মভূমি মন্দির, শ্রীঅযোধ্যা ধামের পুরোহিত শ্রী সত্যেন্দ্র কুমার দাসজি মহারাজের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখের ৷ এটা আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি ৷ তাঁকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই ৷” রাম মন্দির ট্রাস্টের সভাপতি চম্পত রাই বলেন, “সত্যেন্দ্র দাস মহারাজের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ৷ তিনি লখনউতে পিজিআই হাসপাতালে ছিলেন ৷ 48 ঘণ্টা আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ তিনি হনুমানঘড়ির একজন সাধু ছিলেন ৷ তিনি একজন ‘বিরাক্ত’ ছিলেন, যিনি শিশুদের সংস্কৃত, ব্যাকরণ পড়াতেন ৷” রাম মন্দিরের সঙ্গে প্রয়াত মহন্তের সম্পর্ক প্রসঙ্গে সভাপতি বলেন, “তিনি রাম মন্দিরের সেবার করেছেন ৷ ‘সাকেতবাসী’ হয়েছিলেন ৷ আমি তাঁকে আমার শ্রদ্ধা জানাই ৷ 1992 সালে স্থাপত্য ধ্বংসের ঘটনার পর পুরো জায়গাটা কেন্দ্রীয় সরকারের আওতায় চলে যায় ৷ পরে সেখানে একটি অস্থায়ী শিবির করে পুজো করা হত ৷ কমিশনার সত্যেন্দ্র দাসকে প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব দেন ৷ তখন তিনি মাত্র 100 টাকা বেতন নিতেন ৷” অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা মহন্ত সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, “তাঁকে সবাই শ্রদ্ধা করতেন ৷ অযোধ্যার আন্দোলন বিষয়ে খুব কম লোকের জ্ঞান আছে ৷ তিনি সেই স্বল্প সংখ্যকদের মধ্যে একজন ৷ আমরা তাঁর মৃত্যুতে শোকতপ্ত ৷”

error: Content is protected !!