```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলে ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধার

কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলে ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার এই ঘটনাতেই খুনের অভিযোগ দায়ের করল পরিবার । মৃত চিকিৎসকের নাম কিষান কুমার ৷ তিনি কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন ৷ ওই মেডিক্যাল কলেজের হস্টেলের 304 নম্বর ঘরে তিনি থাকতেন ৷ তিনি বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা । বুধবার গভীর রাতে হস্টেলের ঘরে তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায় ৷ সহপাঠীদের দাবি, বুধবার রাত 12টার পর দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ । ডাকাডাকি করলেও কোনও সাড়া না মেলায় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয় ৷ কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন ৷ স্থানীয় থানা থেকে পুলিশ যায় হস্টেলে ৷ তার পর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ ৷ তখন দেখা যায় ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে কিষানের দেহ ৷ পুলিশ প্রাথমিক বিষয়টিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করেছিলেন ৷ কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, প্রেমঘটিত কারণ থাকতে পারে ৷ তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি । তবে মৃতের পরিবারের দাবি, এটা খুনের ঘটনা ৷ খুনের পর কিষানকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ তাই পুলিশের কাছে এই নিয়ে তারা অভিযোগ দায়ের করেছে ৷ মৃতের দাদা চন্দন কুমার বলেন, ‘‘ভিডিয়ো ফুটেজ থেকেই পরিষ্কার খুন করে ভাইকে ঝুলিয়ে দেওয়া হয়েছে । তাই খুনের অভিযোগ দায়ের করেছি ।’’ অন্যদিকে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি নির্মলকুমার মণ্ডল জানান, পুলিশ তদন্ত করে দেখছে । কেন এই ঘটনা, এই নিয়ে কিছু জানা নেই । তবে পুলিশ সূত্রে খবর, কিষানের অস্বাভাবিক মৃত্যুর পর এক রহস্যময়ী মহিলার খোঁজ শুরু করছে পুলিশ । ওই মহিলার সঙ্গে মৃত ইন্টার্নের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা । তবে সেই সম্পর্কের গভীরতা কতটা ছিল, এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে এই সম্পর্ক কতটা দায়ী, সবটাই খতিয়ে দেখছে পুলিশ ।

error: Content is protected !!