```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পটনায় ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষ, মৃত ৭

ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত আরও বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে পটনায় ৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মসৌরী-পিতওয়ান রাস্তায় নুরা বাজার ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় 10 জন যাত্রীদের নিয়ে মসৌরী থেকে নৌবতপুরের দিকে যাচ্ছিল অটোটি ৷ সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে আটোটির ৷ দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল, সঙ্গে সঙ্গে দুটি গাড়িই রাস্তার ধারে খালের মধ্যে উল্টে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান অটোর 7 যাত্রী ৷ গুরুতর আহত বাকি যাত্রীরা ৷ পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন সুশীল রাম (30), মেশ বিন্দ (40), বিনয় বিন্দ (40), মতেন্দ্র বিন্দ (30), উমেশ বিন্দ (40), উমেশ বিন্দ (30) এবং সুরজ ঠাকুর (20) ৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন মসৌরীর বিধায়ক রেখা দেবী ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন তিনি ৷ সেই সঙ্গে, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন তিনি ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন তারা ৷ খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন মসৌরী থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান তাঁরা ৷ জানা গিয়েছে, মৃতরা সকলেই দিনমজুর ৷ প্রতিদিন তাঁরা কাজের জন্য মসৌরীতে যাতায়াত করেন ৷ এদিনও কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ সেই সময় এই বিপত্তি ৷

error: Content is protected !!