```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী, নির্দিষ্ট করা হল সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার সময়সীমা

প্রাইভেট প্র্যাকটিসে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তার জন্য নির্দিষ্ট করে দিলেন সরকারি হাসপাতালে পরিষেবা দেওয়ার সময়সীমা ৷ এবার থেকে সরকারি হাসপাতালে আট ঘণ্টা পরিষেবা দেওয়ার পরই মিলবে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ ৷ প্রসঙ্গত, সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছিল । সাম্প্রতিক অতীতে আরজি কর আবহে শোনা যাচ্ছিল, এই প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া পদক্ষেপ করতে পারে রাজ্য । এক্ষেত্রে সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে আলাদা করে নিতে হবে সরকারের নো অবজেকশন সার্টিফিকেট । খুব স্বাভাবিকভাবেই এই কড়া পদক্ষেপের বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়েই জমা পড়ে । সোমবার যখন চিকিৎকদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তিনি স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে এই মুহূর্তে চিকিৎসকদের উপর প্রাইভেট প্র্যাকটিস বন্ধের মতো কড়া পদক্ষেপ করতে রাজি নয় রাজ্য সরকার । বরং এবার তিনি তাঁদের প্রাইভেট প্র্যাকটিসের জন্য পরিধিটাও বাড়িয়ে দিলেন । এতদিন ২০ কিলোমিটারের মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন । এদিন মুখ্যমন্ত্রী সেটা বাড়িয়ে ৩০ কিলোমিটার করে দিলেন । একইসঙ্গে চিকিৎসকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, প্রাইভেট প্যাকটিস করুন তবে সরকারি হাসপাতালকে পুরো সময় দেওয়ার পর । অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে প্রাইভেট প্র্যাকটিসে কোনও আপত্তি নেই । তবে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসকদের পুরোপুরি সময় দিতে হবে । এদিন চিকিৎসকদের বৈঠকে থেকে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র হাউস স্টাফদের বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি ছিল, কালচারাল প্রোগ্রাম ও স্পোর্টসের জন্য সুযোগ করে দিতে হবে ৷ মাঠের ব্যবস্থা করার বিষয়ে প্রত্যেক হাসপাতালের প্রিন্সিপালকে নজর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী ।

error: Content is protected !!