```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ১৮ জন নাবালক মিলে ৫ নাবালিকাকে গণধর্ষণ

বিয়ে বাড়ি দেখে ফেরার পথে পাঁচ আদিবাসী নাবালিকার পিছু নেওয়া শুরু করে একদল নাবালক ৷ নির্জন এলাকা আসতেই তাদের ঘিরে ফেলা হয় ৷ ১৮ জন নাবালক মিলে ওই পাঁচ নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷ এ ঘটনা কাউকে বললে, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ গত শুক্রবার ঘটনাটি ঝাড়খণ্ডের খুন্তি এলাকায় ৷ তদন্তে নেমে পুলিশ সোমবার ওই ১৮ জন নাবালককে আটক করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি খুন্তি জেলার রানিয়া থানা এলাকায় এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। যে পাঁচজন আদিবাসী নাবালিকাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তারা নাবালকদের চিনত ৷ বিয়ে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথোপকথনও হয় ৷ আর ওই বিয়ে বাড়িও তাদের চেনা পরিচিতদের মধ্যেই ছিল ৷ ঘটনার পর নাবালিকাদের প্রাণে মারার হুমকি দেয় নাবালকরা ৷ তারপরই সেখান থেকে পালিয়ে যায় তারা ৷ জানা গিয়েছে, ঘটনার পর নাবালিকারা কোনওভাবে বাড়ি পৌঁছয় ৷ তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় ৷ তখনই নাবালিককারা তাদের বাড়িতে সমস্ত ঘটনার কথা খুলে জানায় ৷ শনিবার তাদের পরিবারের সদস্যরা থানায় পৌঁছন এবং নাবালিকা মেয়েদের বক্তব্য অনুসারে, পুলিশ এফআইআর নথিভুক্ত করে ৷ এরপরই শুরু হয় তদন্ত ৷ এএসপি ক্রিস্টোফার কেরকেট্টার নেতৃত্বে একটি সিট গঠন করা হয়। তদন্তে নেমে আজ এই গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ নাবালককে আটক করা হয় ৷ তাদের এদিনই আদালতে পেশ করা হলে জুভেনাইল হোমে পাঠানো হয় ৷ খুন্তি থানার এসপি জানান, “পাঁচ জন নাবালিকার গণধর্ষণের ঘটনা ঘটেছে ৷ তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিল ৷ এই ঘটনায় জড়িত ১৮জন নাবালককে আটক করা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে ৷”

error: Content is protected !!