```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অক্সিজেন সরবরাহে কেউ বাধা দিলে ফাঁসি দেব, হুঁশিয়ারি দিল্লি হাইকোর্টের

করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা

করোনা রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনও আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। প্রয়োজনে তাঁকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার হুঁশিয়ারি দিয়েছে আদালত। পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছবে। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা দিয়ে শনিবার দিল্লি হাই কোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও কর্তাব্যক্তিকেই ছে়ড়ে কথা বলা হবে না।

error: Content is protected !!