হরমুজে ড্রোন হামলার পর ইরানে মার্কিন হামলা, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজ

মধ্যপ্রাচ্যে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। এরপরই মার্কিন বাহিনী ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।মার্কিন প্রেসিডেন্ট Donald Trump হামলাকে যুদ্ধবিরতি চুক্তির “বোকামিপূর্ণ লঙ্ঘন” বলে মন্তব্য করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে।অন্যদিকে, ইরান মার্কিন হামলার তীব্র নিন্দা করেছে এবং জানিয়েছে, তারা প্রয়োজনীয় জবাব দেবে। তেহরানের দাবি, তাদের পদক্ষেপকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলছে ওয়াশিংটন।বিশেষজ্ঞদের আশঙ্কা, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

error: Content is protected !!